স্টাফ রিপোর্টার: আদালত অবমাননার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদসহ লালবাগ জোনের ডিসি ও লালবাগ থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১০ সেপ্টেম্বর তাদেরকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালত সূত্র থেকে জানা যায়, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজিমপুর করবস্থানের সীমানা প্রাচীর নির্মাণ না করায় এ ৩ পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়