অনলাইন ডেস্ক : মানুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চুল। আমাদের দেশের বেশির ভাগ মানুষের চুলের রং সাধারণত কালো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের এই রং পরিবর্তিত হয়ে ধূসর বর্ণ ধারণ করে। একসময় তা সাদা হয়ে যায়। চুল সাদা হয়ে যাওয়াকে প্রচলিত ভাষায় ‘চুল পেকে যাওয়া’ হিসেবেও অভিহিত করা হয়। বয়স বাড়লে চুল সাদা হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের চুল তরুণ কিংবা যুবক বয়সেই ‘পেকে’ যায়। চুলের এই দ্রুত ‘পাক’ ধরার কারণ স্বাস্থ্যগত।
বেশির ভাগ ক্ষেত্রে অযত্ন ও অপুষ্টির জন্য অসময়ে চুলে পাক ধরে । শরীরে আয়োডিন ও বি ভিটামিনের অভাবে চুলের দ্বিতীয় স্তর ব কর্টেক্রে বর্ণকোষ তৈরি বন্ধ হয়ে যায় ও চুল সাদা হতে শুরু করে । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন প্রয়োজনীয় ভিটামিন ও ইষ্ট ট্যাবলেট খেলে আবার চুলের স্বাভাবিক রং ফিরে আসে । অনেক সময় কঠিন অসুখ ও তীব্র মানসিক আঘাতেও কম বয়সে চুল সাদা হয়ে যায় । তবে যারা চিন্তাবিদ বা মস্তিষ্ক চালনা করেন, তাদের ক্ষেত্রে দ্রুত চুল পাকা স্বাভাবিক ।
সম্পাদনা : খালিদ সাইফুল্লাহ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়