কানিউজ ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের কিন্নাপুর জেলায় মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ৬ নারীসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহতদের হেলিকপ্টারযোগে শিমলার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত ১৯টি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বাসটি সাংলা ভ্যালি থেকে কল্পের উদ্দেশে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে, বাসটি বাসপা নদীর তীরে ৪০০ ফুট গভীর একটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক ও কন্ডাক্টরসহ ১৬ জন প্রাণ হারান। বাকি ৭ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ও গভর্নর ঊর্মিলা সিং দুর্ঘনায় নিহতদের পরিবারের সঙ্গে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তারা। একই সঙ্গে হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতারও নির্দেশ দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়