পাবনা প্রতিনিধি: রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি-বাপেক্স পাবনার সাঁথিয়ায় গ্যাসকূপ খনন শুরু করেছে।
শুক্রবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর হোসেন মনসুর এই কূপ খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কূপ খননে বাপেক্সের সবচেয়ে নতুন ধরনের খননযন্ত্র (রিগ) বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে। দেশে এর আগে এ ধরনের ভূ-কাঠামোয় কূপ খননের কাজ করা হয়নি।
উপজেলার খেতুপাড়া ইউনিয়নের মোবারকপুরে গ্যাসক্ষেত্রটি অবস্থিত। এই নিয়ে দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয়বারের মতো তেল-গ্যাসের কূপ খনন করা হচ্ছে।
১৯৯৪ সালে বগুড়ার গাবতলীতে প্রথমবার তেল-গ্যাসের কূপ খনন করা হয়েছিল। সেখানে কোনো তেল-গ্যাসের সন্ধান পাওয়া যায়নি।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়