বিনোদন ডেস্ত: বর্তমান সময়ে দর্শকদের মাঝে বেশ আলোচিত বলিউড অভিনেতা রণবীর কাপুর। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে। তবে রীতিমত তিনি তা অস্বীকার করে আসছেন।
সম্প্রতি রণবীর জানিয়েছেন, তিনি তার প্রেমের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের অন্যান্য বিষয় নিয়ে কোনও কথা বলতে চান না।
তিনি বলেন, ‘আমি প্রেমের সম্পর্ক বা আমার ভাই, বোন, বন্ধু, বান্ধবী কারও সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না। এটি এখন বলার সময় না। আমি আমার কাজের ওপর মনোযোগ দিতে চাই। আমি যখন বিয়ে করবো তখন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলবো।’
রণবীর বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাজ অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দেয়া। মানুষ ছবি দেখে বলতে পারে, আমি খারাপ অভিনেতা। কিন্তু তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনও মন্তব্য করতে পারে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিরাপদ রাখার চেষ্টা করছি।’
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়