Sunday, August 24

সাপের গাছ পেঁচিয়ে ধরার কাহিনী


কানাইঘাট নিউজ ডেস্ক: সাধারণত দেখা যায়, একটি সাপ যখন গাছে ওঠে বা এক ডাল থেকে অন্য ডালে যায় তখন বুক দিয়ে শক্ত করে গাছের ডাল জড়িয়ে ধরে। মাঝে মাঝে গাছের ডাল শক্ত করে পেঁচিয়ে ধরে। এটি কেন করে? সম্প্রতি এ বিষয়ের ওপর কয়েকজন বিজ্ঞানী গবেষণা করেছেন। সাপের গাছ পেঁচিয়ে ধরার কাহিনী বিজ্ঞানীরা দেখেছেন, একটি সাপ যখন গাছে ওঠে তখন প্রয়োজনের চেয়ে পাঁচ বার বেশি গাছের ডাল পেঁচিয়ে ধরে। এই প্রথমবারের মত একজন জীববিজ্ঞানী একটি সাপ গাছে ওঠার সময় তা ডালের উপর বা গাছের উপর কতটুকু চাপ প্রয়োগ করে তা পরিমাপ করেছেন। এজন্য তিনি একটি ভার্টিকাল পাইপের উপর প্রেসার সেন্সর ব্যবহার করেছেন। মোট ১০ রকমের সাপের ওপর এই গবেষণা করা হয়েছে। তাদের সবাই পাইপের উপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করেছে। গবেষণায় দেখা গেছে, সাপ নিজের নিরাপত্তার জন্য এমনটি করে থাকে। তারা যাতে না পড়ে যায় সেজন্য এভাবে চলাচল করে। সাপের গাছ পেঁচিয়ে ধরার কাহিনী গবেষক বায়ার্নস এর এই গবেষণা ‘বায়োলোজি লেটারস’ নামক একটি জার্নালে প্রকাশ করা হয়েছে।
তার এই গবেষণার ফল হচ্ছে, সাপ গাছে ওঠা বা ডাল বেয়ে চলাচল করার সময় তাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখে। এটিই প্রথম গবেষণা যা সাপ নিয়ে এমন তথ্য খুঁজে পেয়েছে। বিষয়টি ইংরেজিতে এভাবে বলা হয়েছে যে, ন্সেকস ইমপ্লয় এ বিগ ‘সেফটি ফ্যাক্টর’ হোয়েন ক্লাইম্বিং। এই গবেষণার জন্য ‘অজগর’ ও ‘গ্রিন ট্রি পাইথন’ প্রজাতির সাপ ব্যবহার করা হয়েছে। দেখা গেছে, সব প্রজাতির সাপই আরোহণের সময় একই রকমের কৌশল অবলম্বন করেছে। বিজ্ঞানীরা একে ‘কনসার্টিনা লোকোমোশন’ বলে উল্লেখ করেছেন। গাছে ওঠা বা কোনও উঁচুতে ওঠা কঠিন একটি কাজ। এক্ষেত্রে সাপও সবসময় সতর্কতা অবলম্বন করে চলে। অজগরেরর মত বড় আকৃতির সাপও যদি দেখে তাদের কোনও খাবার সংগ্রহের সময় তার হার্টবিট বন্ধ হয়ে যায় তখন সে তা ছেড়ে দেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়