কানিউজ ডেস্ক ; দেশের ১১ টি জেলায় বন্যাকবলিতদের জন্য ত্রাণসামগ্রীর কোনো অপ্রতুলতা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেসবাহ-উল আলম।দেশের ৮৩টি বন্য পর্বেক্ষস কেন্ত্রর মধ্যে বিভিন্ন নদীর ১৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক সমন্বয় সভায় সচিব এসব তথ্য জানান।
তিনি বলেন, ১১টি জেলা কম-বেশি বন্যাকবলিত হয়েছে। ওইসব জেলার জেলা প্রশাসক ও ইউএনওদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে।চাহিদা মোতাবেক ত্রাণ দেয়া হচ্ছে, ত্রাণের কোনো অপ্রতুলতা নেই। অর্থ বছরের শুরুতেই এই বন্যা হওয়ায় পর্যাপ্ত বরাদ্দও আছে।
বন্যাকবলিত কোনো এলাকায় ত্রাণ নিয়ে সমস্যা থাকলে জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
সচিব জানান, সিরাজগঞ্জের করতোয়া-আত্রাই নদীর বাঘাবাড়ী পয়েন্ট দিয়ে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বগুড়ার যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্ট দিয়ে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।জামালাপুরের যমুনা নদীর বাহাদুাবাদ পয়েন্ট, সিরাজগঞ্জের যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্ট, মানিকগঞ্জের আরিচা, রাজবাড়ীর গোয়ালন্দ, শরিয়তপুরের পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়া মুন্সিগঞ্জের ভাগ্যকুল পয়েন্ট, টাঙ্গাইলের এলাশীনহাট, গাজীপুরের লাখপুর, নেত্রকোনার কংশ নদীর জারিয়াজাঞ্জাইল, নীলফামারীরর ডালিয়া, গাইবান্ধার ঘাগট নদীর গাইবান্ধা, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর চিলমারী, সুনামগঞ্জের দিরাই ও সুনামগঞ্জ পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান সচিব।
বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও ইউএনওদের অনুকুলে তিন কোটি টাকা এবং আট হাজার মেট্টিকটন চাল ছাড় দেয়া হয়েছে বলেও জানান মেসবাহ-উল।
সভায় জামালপুর, ঢাকা, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, নোয়াখালী, রংপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যার সবশেষ পরিস্থিতি তুলে ধরে সেখানকার ক্ষতিপ্রস্থ পরিবার-ঘরবাড়ি ও ত্রাণ বিতরণের পরিসংখ্যান তুলে ধরেন মেসবাহ-উল।
সাত বিভাগীয় কমিশনার ছাড়াও দুর্যোগ ব্যববস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়