নিজস্ব প্রতিবেদক:
সম্মেলনের মাধ্যমে কানাইঘাট পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন পরবর্তী ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে কাউন্সিলার শরীফুল হক, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে নূরুল হোসেন বুলবুল নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির আহবায়ক হাজী ইফজালুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়