Thursday, August 21

ভারতীয় চ্যানেল সম্প্রচারের অনুমতি তথ্য চেয়েছে হাইকোর্ট


স্টাফ রিপোর্টার: বাংলাদেশে বিভিন্ন ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমতি ও ফি প্রদানের বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। বৃহস্পতিবার আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. একলাস উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু। রিটে বলা হয়, ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে দেখানো হলেও ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় চ্যানেলের অবাধ সম্প্রচারের কারণে দেশের টিভি চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়