স্টাফ রিপোর্টার: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নৌমন্ত্রী ব্যক্তিগত ব্যবসা আর যোগাযোগমন্ত্রী মিডিয়াকে নিয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নৌ ও সড়ক পথে দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘যোগাযোগমন্ত্রী প্রচণ্ড দৌড়ঝাঁপ করতে জানেন। তিনি যেখানে যান সঙ্গে নিয়ে যান এক ঝাঁক মিডিয়া কর্মীকে। তিনি মিডিয়াকে তার দৌড়ঝাঁপ দেখাতে চান।
তিনি বলেন, ‘দেশের যোগাযোগ ব্যবস্থা এখন মৃত্যুফাঁদ হয়ে গেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও থেকে সড়ক অথবা নৌ দুর্ঘটনায় মৃত্যুর খবর আসছে। গ্রামে পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ করতে গিয়ে অনেকেই ফিরছেন লাশ হয়ে। তারপরও সরকারের টনক নড়ছে না। কিন্তু এ নিয়ে চুপ করে থাকলে হবে না। সরকারকে অবশ্যই দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সংগঠনের সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়