কানিউজ ডেস্ক: দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। এবছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১ লাখ ১৩ হাজার ২৯৭ জন। গড়ে পাসের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।
অংশগ্রহণকারী ফল প্রার্থিরা এ ঠিকানায় লগইন করে ফলাফল দেখতে পারবেন। http://ntrca.teletalk.com.bd।
এ বছর এ পরীক্ষায় মোট আবেদন কারীর সংখ্যাছিল ৪ লাখ ৪১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ লাখ ৫৬ হাজার ৯৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১ লাখ ১৩ হাজার ২৯৭ জন।
উল্লেখ্য, গত ৩০ ও ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্য়ায়ে ২৩টি, স্কুল পর্যায়-২-এ ২৪টি এবং কলেজ পর্যায়ে ৩৫ টিসহ মোট ৮২টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়