Wednesday, January 9

!! প্রবাসীর স্ত্রীর অশ্লিল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হোতাকে গ্রেফতারের দাবীতে কানাইঘাটে মানববন্ধন !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে জনৈক এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ইন্টারনেটে এবং এলাকার যুবকদের মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মুল হোতা কানাইঘাট বাজারের ব্যবসায়ী মছদ্দর আলীকে অভিলম্বে গ্রেফতার ও নারীর প্রতি যৌন নির্যাতন বন্দের দাবীতে কানাইঘাট বাজারে আজ বুধবার এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট বাসীর ব্যানারে বিকাল ২টায় বাজার ত্রিমোহনী পয়েন্টে এ মানববন্দন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ, ব্যবসায়ী, ছাত্র সমাজ সহ সর্ব শ্রেণীর মানুষ অংশ গ্রহন করে বাজারে অশ্লীল ভিডিও চিত্র ছেড়ে দেওয়ার হোতা ধর্ষক মছদ্দর আলীকে গ্রেফতার করে এলাকার শান্তি শৃংখলা ও ধর্মীও অনুভুতি বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এ ধরনের ঘৃনিত কর্মকান্ড যাতে ভবিষ্যতে না গঠে তার জন্য প্রশাসনের কটুর ভুমিকা গ্রহন করতে হবে এবং সেই সাতে অশ্লিল ভিডিও চিত্র বাজার জাত কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও দাবী জানানো হয় মানববন্ধনে। এ মানব বন্ধন কর্মসুচিতে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ হোসেন আহমদ, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ, কানাইঘাট বাজার বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, আওয়ামীলীগ নেতা রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বসর, দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নুর, মাওলানা হাবিবুল্লাহ মিছবাহ, মাওলানা কুদরত উল্লাহ, জাপা নেতা আবিদুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন, যুবলীগ নেতা হারিছ উদ্দিন, শ্রমিক নেতা নুরুল ইসলাম জালালী, ছাত্রনেতা আমিনুল ইসলাম, আজমল হোসেন প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়