স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার স্থানীয় পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক নছির আহমদ, খলিলুর রহমান, শাহেদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, ইউপি সদস্য আফতাব আহমদ, আ’লীগ নেতা সামসুদ্দিন মেম্বার, হোসেন আহমদ, ফখরুল ইসলাম, তৌহিদ আহমদ, ইকবাল আহমদ. আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, রইছ উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়