Saturday, January 19

:: যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবীতে গাছবাড়ী বাজারে আ’লীগের মিছিল সমাবেশ !!

নিজস্ব প্রতিবেদক:
অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবীতে কানাইঘাট উপজেলার ৭, ৮, ৯ নং ইউপি আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় কানাইঘাট গাছবাড়ী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে কর্মীসমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ ফজলে হকের সভাপতিত্বে ও আ’লীগ নেতা ওলিউর রহমান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করার দাবীতে উক্ত কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তার, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছাইফুল্লাহ খালেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, সুহেল আহমদ, জুবায়ের, আলা উদ্দিন মেম্বার, মর্তুজ আলী মেম্বার, নুরুল হক মেম্বার। বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, নিয়াজ উদ্দিন, আব্দুল মালিক, মখলিছ, জেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়র বখত সাজু, ছাত্রলীগ নেতা হারুন রশিদ, বেলাল আহমদ, যুবলীগ নেতা জিয়া উদ্দিন। কর্মী সমাবেশ শেষে বাদ মাগরিব যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবী জানিয়ে বাজারে  ৭নং বানীগ্রাম, ৮নং ঝিংগাবাড়ী ও ৯নং রাজাগঞ্জ ইউপি আ’লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়