নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা এবং ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা কক্ষে মাধ্যমিক ও সমমানের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এদিকে দুপুর ১২টায় একই স্থানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকরা অংশ নেন।
আগামী ৮ ও ৯ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হবে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টল প্রদর্শনীর আয়োজন থাকবে বলে সভায় জানানো হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়