নিজস্ব প্রতিবেদক ::
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে মো. জমির উদ্দিন কামরান, সাবেক কাউন্সিলর, কানাইঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কানাইঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের হাতে সরাসরি ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এসময় সাবেক কাউন্সিলর জমির উদ্দিন কামরানের সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারও সাবেক কাউন্সিলরের দেওয়া ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়রা জানান, রমজান মাসে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির।
উল্লেখ্য, মো. জমির উদ্দিন কামরান দীর্ঘ প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে নিজ পরিবারসহ এলাকার শ্রমজীবী ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদের সময় ঈদ উপহার প্রদানসহ নানাবিধ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়