Sunday, August 24

স্বাধীনতাবিরোধীরাই জাসদ গঠন করে, সমর্থন ছিল জামায়াতের


কানিউজ ডেস্ক : দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আশা করছি ২০২১ সালের মধ্যেই আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবো বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এস দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রের ফসল হচ্ছে ১৫ ও ২১ আগস্ট। এই ষড়যন্ত্র শুরু হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে। বহির্বিশ্ব এবং দেশের ভিতরে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই এ ষড়যন্ত্র করেছে। জাসদ গঠন করেছিল তারা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল। জামাত শিবির জাসদকে সমর্থন যুগিয়েছিল। তিনি বলেন, হত্যাকারীরা মেজর জিয়ার অনুমতি নিয়েই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন তার স্ত্রী জিয়ার অসমাপ্ত কাজ পূর্ণ করছেন। তিনি আরো বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করার পরই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে। শেখ হাসিনাই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। অনুষ্ঠানের আলোচক ডা.দীপু মনি বলেন, ২১ আগস্ট মানুষের অধিকার, গণতন্ত্রের মানসকণ্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্তকারীরা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রমাণ কারার অপচেষ্টা চালাচ্ছে। সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ. কে. এম. এনামুল হক শামীম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ইসহাক আলী খান পান্না, পঙ্কজ দেবনাথ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়