Sunday, August 24

গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর হবে: হানিফ


স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। রোববার আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওই বর্বরোচিত হামলায় জড়িতদের রক্ষার চেষ্টার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। অতি দ্রুত মামলার নিষ্পত্তি করে রায় কার্যকর হবে। এদিকে, এ ঘটনায় অপরাধীদের দ্রুত সাজা হওয়ার ব্যাপারে সরকারের উপর আস্থা রয়েছে বলে জানালেন আইভি রহমানের ছেলে আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়