সুনামগঞ্জ: জাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে নেমে আসা লাকড়ি কুড়াতে গিয়ে রবিবার দুপুরে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বিএসএফ-এর হাতে আটকরা হলো- মোক্তার হোসেন (২৫), মেজবাহ উদ্দিন (৩০), কালা মিয়া (৩৫), তৌফিক হোসেন (২৮), জানে আলম (২৫) ও আবু সাইম (৩০)। তাদের সবার বাড়ি তাহিরপুর উপজেলার লাউয়েরগড় গ্রামে।
সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন বলেন- ভারতে অনুপ্রবেশকালে তাদের বিএসএফ ধরে নিয়ে গেছে। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়