Tuesday, August 26

ইনকিলাবের বার্তা সম্পাদকের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার: পুলিশের দায়ের করা মামলায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লা রবির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খানের আদালত এই আদেশ দেন।
এর আগে ৫ দিনের রিমান্ড শেষে রবিউল্লাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আইনজীবী মাহবুব হোসেন তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়