Tuesday, August 26

জামায়াত নেতা মাসুদসহ ১৫৪ নেতাকর্মীর বিচার শুরু


স্টাফ রিপোর্টার: জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৫৪ জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানার দ্রুত বিচার মামলায় চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে রাজধানীর মতিঝিল থানার দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় অভিযোগ গঠন করে আগামী ১২ই অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে মতিঝিল থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মতিঝিল থানা পুলিশ এ মামলাটি দায়ের করা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়