Tuesday, August 26

সাকিবের শাস্তির মেয়াদ কমলো


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন সাকিব। বর্তমান ওডিআইতে বিশ্বের সেরা এই অলরাউন্ডার ক্যারাবিয়ান সফর থেকে বাদ পড়েছিলেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকায় তাকে বাদ দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একদিনের, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়