ঢাকা: রাজধানীতে ১৫ হাজার পর্নো ডিভিডিসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাব ৩ এর সদস্যরা। রবিবার সকালে স্টেডিয়াম মার্কেট থেকে ঐ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন মোহাম্মদ উজ্জ¦ল (২৫) ও মোহাম্মদ ইব্রাহীম (১৫)। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৩ এর মেজর মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলা, ৪ নম্বর গেটের সামনে ১৬৮ নম্বর দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পর্নো ছবির ১৫ হাজার ডিভিডি, চার হাজার ৮০০ ব¬øাঙ্ক ডিভিডি, দশ হাজার পর্নো ছবির পোস্টার, ১০ টি ডিভিডি রাইটার মেশিন, পাঁচটি ডিভিডি রাইটার মেশিনের কেচিং, দুইটি ডিভিডি প্লেয়ার, পাঁচটি ইউপিএস, একটি কালার টেলিভিশন, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া মোহাম্মদ উজ্জলের বাড়ি মৌলভীবাজার জেলায়। তার বাবার নাম মোহাম্মদ রিছান মিয়া। আর ইব্রাহীমের বাড়ি ভোলা জেলায় তার বাবার নাম মোহাম্মদ ইসমাইল।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়