কানিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে বাবাকে বাঁচাতে ৫ যুবককে বেদম প্রহার করেছে এক কন্যা সন্তান। ফিল্মি স্টাইলে বাবাকে উদ্ধার করার ছবি সম্বলিত এই কাহিনী ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় মেয়েটি এখন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিসেবে পরিচিতি পেয়েছেন। বৃহস্পতিবার ভারত ভিত্তিক গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েকে নিয়ে বাবা মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কা লাগে। এরপর গাড়ি থেকে ৫ যুবক নেমে আসে এবং মেয়ের সামনেই পিতাকে কিল ঘুষি মারতে থাকে যুবকরা।
একাই ৫ যুবককে ধরাশায়ী করে বাবাকে উদ্ধার করলো মেয়ে
এতে হতবিহব্বল হয়ে পড়ে মেয়ে। প্রকাশ্যে রাজপথে পিতাকে এভাবে অসম্মান হতে দেখে অগ্নিমূর্তি ধারণ করে মেয়ে। এর পর ক্ষুব্দ মেয়ে একাই পাঁচ যুবককে কিল ঘুষি থাব্বার মেরে ও চুল ধরে ধরাশায়ী করে ফেলে।
একাই ৫ যুবককে ধরাশায়ী করে বাবাকে উদ্ধার করলো মেয়ে
সুন্দরী ও আধুনিক একটি মেয়ের এভাবে ঝলসে ওঠায় রীতিমতো ভড়কে যায় ঐ পাঁচ যুবক। এরই মধ্যে আশপাশের অনেক লোক তাদেরকে ঘিরে জড়ো হতে থাকে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে পাঁচ যুবক রণেভঙ্গ দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, মেয়েটি যখন দেখলো যে এ অবস্থায় মধ্যবয়সী বাবাকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না তখন সে নিজেই তাদের হামলে বাবাকে উদ্ধার করে।
একাই ৫ যুবককে ধরাশায়ী করে বাবাকে উদ্ধার করলো মেয়ে
এমন সময় একজন সাংবাদিক পাশ দিয়েই যাচ্ছিলেন। এ সময় তিনি বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় মেয়েটিকে অনেকে বাহবা জানিয়েছে। সে অনেক নারীর জন্যে অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়