Saturday, August 23

বিএনপি রক্ত নিয়ে হলি খেলতেই পছন্দ করে


স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির রক্ত নিয়ে হলি খেলতেই পছন্দ করে। আমি বিএনপিকে বলবো মানুষ হত্যা করে রাজনীতি নয়। মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে যেন তারা রাজনীতি না করে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে রক্তাক্ত বাংলাদেশ নামক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি ক্ষমতা চাই না। আমি ক্ষমতায় বিশ্বাসও করি না। কিন্তু যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। পাশাপাশি সতর্ক থাকতে হবে যেন কেউ নতুন ষড়যন্ত্র করতে না পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়