Saturday, August 23

সেলিম ওসমান এমপি বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিকেএমই-এর সভাপতি নির্বাচিত


নারায়ণগঞ্জ: বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিকেএমই-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান। এ নিয়ে তৃতীয়বারের মত বিকেএমই-এর সভাপতি নির্বাচিত হলেন তিনি। তবে এর আগে দু’বার নির্বাচনের মাধ্যমে সেলিম ওসমান সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিকেএমইএ এর পরিচালনা পর্ষদের (২০১৪-২০১৬) বছরের জন্য ২৭জন পরিচালকের মধ্যে প্রথম সহ-সভাপতি হিসেবে এএইচ আসলাম সানি, দ্বিতীয় সহ-সভাপতি মনসুর আহম্মেদ, তৃতীয় সহ-সভাপতি মাসুদুজ্জামান ও চতুর্থ সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ এর নারায়ণগঞ্জ কার্যালয়ের কনফারেন্স কক্ষে নির্বাচন বোর্ড এ ঘোষণা দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও নির্বাচন বোর্ডে ছিলেন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সভাপতি মোহাম্মদ সোলায়মান। বিকেএমইএ নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ধারা ১৭এর (১) অনুসারে গত ২১ আগস্ট ২৭টি পদের বিপরীতে শুধুমাত্র ২৭জন প্রার্থী থাকায় তাদেরকে বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। একই ধারায় শনিবার পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪জন সহ-সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। সিডিউল মোতাবেক আগামী ৩০ আগস্ট নির্বাচনের কোন প্রয়োজন নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়