Saturday, August 23

নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নির্বাচিত


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি (প্রতীক সিংহ)। তিনি পেয়েছেন ৫ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ন সম্পাদক (আপেল) ইকবাল হোসেন পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন চলে। মিজমিজি পশ্চিপাড়া উচ্চ বিদ্যালয় ও মিজমিজি সরকারী প্রাথমিক বিদ্যালয় দুটি বিদ্যালয় পাশাপাশি হওয়ায় সেখানে ৬টি কেন্দ্র এবং মিজমিজি কান্দাপাড়া রহিম মার্কেট এলাকায় আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে ২টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন। নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপুল সংখ্যক আনসার, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন ছিল। সকালে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ভোট কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শান্তিপুর্ণভাবেই ভোট গ্রহন চলছে। আশা করি কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে। বেলা ২টার দিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। সাংবাদিকদের উপস্থিতিতে তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিশ্চিত করেন যে, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন এবং কেন্দ্রের মধ্যেই ভোট গণনা করে ফলাফলা ঘোষনা করা হবে। তবে সার্বক্ষনিক ভোট কেন্দ্র মনিটরিং করেন রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান। ফলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং শান্তিপূর্ণভাবেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়