ফেনী: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এএইচএম এরশাদ
বলেছেন-দেশে সন্ত্রাস-দুর্নীতি বেড়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই,
মানুষ দেশে বিনিয়োগ করতে চায়না। টাকা হলেই বিদেশে পাড়ি জমায়। ঘুষ দুর্নীতি
চাই না, দলীয়করণ চাইনা।
তিনি বলেন, আমি কবি মানুষ, নুর হোসেন এবং ডা. মিলন কিভাবে মারা গেছেন-আমি জানিনা। এগুলো শুনলে আমার কান্না হয়। এখন খুন, গুম নিত্যদিনের ঘটনা। টাকা না দিলে গুম-খুন হয়। সুনামগঞ্জের এক ভদ্রলোক লন্ডন থেকে দেশে এসে তিন মাস নিখোঁজ ছিলেন।
নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারপার্সন খালেজা জিয়াকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আন্দোলনের জন্য ঘোষনা দেন, বড় বড় কথা বলেন, মাঝায় জোর নেই বলে তারা রাজপথে থাকেনা। তিনি দুই বার প্রধানমন্ত্রী ছিলেন-কিন্তু কোন উন্নয়ন করেননি। বিএনপিকে যুদ্ধাপরাধী জামাত ছেড়ে জাতীয়তাবাদী শক্তি হিসাবে জাতীয় পার্টির সাথে যোগ দেওয়ার আহ্বান জানান। জেলে থেকে পাঁচ আসন থেকে জয়ী হয়েছি।
এইচএম এরশাদ বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সময় সন্ত্রাস ছিলনা, গডফাদার ছিলনা, র্যাব ছিলনা, ক্রসফায়ার ছিলনা। দলীয়করন করিনি। এখন র্যাব থাকলেও হত্যা-গুম, সন্ত্রাস ও টেন্ডারবাজি বেড়েছে। ঘুষ ছাড়া চাকরি হয়না। সমাজ দুষিত হয়ে গেছে, দেশ অচল হয়ে গেছে।
গতকাল শনিবার বিকেলে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির সম্মেলন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কেন্ত্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সম্পাদক নাজমা আক্তার, জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁঞা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। সভার শুরুতে এএইচএম এরশাদকে একটি স্বর্নের চাবি উপহার দেন ফেনী মেয়র হাজী আলাউদ্দিন।
শেষে মোশারফ হোসেনকে সভাপতি ও কেবিএম জাহাঙ্গীর আলমকে পুনরায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়