Friday, August 22

এক কুমির ও তিন সিংহের মহাযুদ্ধ!


কানাইঘাট নিউজ ডেস্ক: অল্পপানিতে দাঁড়িয়ে কুমির। সেদিকে চোখ পড়ে বনের রাজা সিংহের। হেলেদুলে সেদিকেই এগোতে থাকে সে। কুমিরটির মুখোমুখি অবস্থানও নেয়। এক সময় যোগ দেয় আর দুটি সিংহ। শুরু হয় মহাযুদ্ধ! সিংস্র কুমিরটিকে পরাস্ত করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে সিংহের দল।মাঝে মধ্যেই কুমিরটির ওপর দল বেধে উঠে পড়ে। ধারালো নখের আঁচর বসানোর নিরন্তর চেষ্টা করে করতে থাকে। কিন্তু বিশালাকার এই কুমিরটি মাঝে মধ্যেই তার হিংস্র ভাব দেখিয়ে হিংহের দলকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। তবে লড়াইয়ের ময়দানে কুমিরটি এক পর্যায়ে আক্রমনাত্মক না হয়ে রক্ষণাত্মক হয়ে ওঠে। এবং এতে কাজও হয়। এভাবে বেশ কয়েক মিনিট চলে। এক পর্যায়ে সিংহের দল কুমিরের শক্ত চামড়ায় আঁচর বসাতে না পেরে ক্লান্ত হয়ে কুমিরের এলাকা ত্যাগ করে। আর ঔ সময় পাশেই সিংহের দলের জন্য অপেক্ষা করছিল খাদ্যের অফুরন্ত ভান্ডার। কেননা তখন পানির ধারে বিশালাকার
একটি হাতি মরে পরেছিল। অগত্যা সিংহের দলটি সেদিকেই ছুটে যায়। এই যুদ্ধের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন এক দর্শনার্থী। ঘটনাটি কেনিয়ার সামব্রু জাতীয় পার্কের। এক কুমির ও তিন সিংহের মহাযুদ্ধ! ভিডিওটিতে দেখা যায় কুমিরকে পরাস্ত করে সিংগুলো পাশে পড়ে থাকা একটি মৃত হাতির মাংস
খাচ্ছে। তিন সিংহর সঙ্গে লড়াই করে শক্তির পরিচয় দিয়েছে কুমিরটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়