Friday, August 22

পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে: যোগাযোগমন্ত্রী


মুন্সীগঞ্জ প্রতিনিধি: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি রেস্ট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র অর্থায়ন ছাড়া বিশ্বব্যাংকের অন্যান্য পরিকল্পনা থেকে একচুলও সরে আসা হয়নি।এরইমধ্যে চায়না মেজর ব্রিজ কোম্পানির ৩০ জনের একটি প্রতিনিধি দল মাওয়ায় কাজ শুরু করেছে— উল্লেখ করে কিছু অবকাঠামো চায়না থেকে তৈরি করে এনে এখানে স্থাপন করা হবে বলে জানান তিনি। এ মাসের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসন কাজের চূড়ান্ত আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়