Friday, August 22

বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চলছে: ফখরুল


স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শুক্রবার দুপরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুক্রবার সকালে পিরোজপুর জেলাধীন সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শহীদুলকে নৃশংসভাবে পেটে গুলি করলে শহীদুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই বর্বর ও পৈশাচিক ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরোধী দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।’ অবিলম্বে ‘হত্যার উদ্দেশ্যে’ শহীদুলের ওপর ‘নির্মমভাবে’ গুলিবর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়