সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল বিভাগকে সর্তক থাকতে বলা হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্থ অসহায়-দরিদ্র পরিবার রয়েছে তাদের সরকারি-বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হবে।
শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ও কাজিপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে চাল বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্যার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বানভাসী মানুষের পাশে আছি। তাদের কোনো অসুবিধা হবে না।’
তিনি বলেন, ‘বিএনপির মনে রাখতে হবে- জনগণ ৫ বছরের জন্য এ সরকারকে ভোট দিয়েছে। যে কারণে ২০১৯ সালের আগে এ দেশে কোনো সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই।’
এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন শামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর স্বাস্থ্যমন্ত্রী বিকেলে স্পিডবোর্ডযোগে যমুনা নদীর পূর্বপাড়ে গিয়ে সেখানে অবস্থিত কাজিপুর উপজেলার মাইজবাড়ি, খাসরাজবাড়ি, চরিগিরিশ, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে জনপ্রতি চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়