Friday, March 8

:: কানাইঘাটে জামায়াত নেতা ছয়ফুল আলম গ্রেফতার ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ আজ উপজেলা সদরে এক অভিযান চালিয়ে জামায়াত নেতা মাওঃ ছয়ফুল আলম উরফে আলম মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে। আজ বেলা ২টার সময় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার পাশ থেকে এ জামায়াত নেতাকে পুলিশ আটক করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা ছয়ফুল আলমের বাড়ী সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামে। তিনি কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক। এ জামায়াত নেতার বিরুদ্ধে সম্প্রতি গাছবাড়ী বাজারে দোকান-পাট ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলাসহ নাশকতা মুলক কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়