Monday, March 18

!!কানাইঘাটে শান্তিপূর্ণভাবে প্রথমদিনের হরতাল পালিত!!

নিজস্ব প্রতিবেদক:
বিরোধী দলীয় জোটের ডাকা ৪৮ঘন্টার সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিনে কানাইঘাটে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হরতালকারীদের সংঘর্ষ বা জালাও পোড়াও ঘটনার খবর পাওয়া যায় নি। হরতালের সমর্থনে সকাল থেকে পৌরশহরসহ অনন্ত ১৫টি স্থানে বিএনপি ও সহযোগী সংগঠন ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের পৃথকভাবে পিকেটিং মিছিল করে। হরতালের সমর্থনে ১২টায় কানাইঘাট বাজারে উপজেলা বিএনপির বিদ্ধমান দুটি গ্রুপ পৃথকভাবে মিছিল বের করে। টানা ৪৮ঘন্টা হরতালকে কেন্দ্র করে জনমনে আতংঙ্ক পরিলতি হয়। রাস্তাঘাট, যানবাহন শূণ্য ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। দুপুরে অফিস-পাড়া ঘুরে দেখা গেছে অধিকাংশ সরকারী অফিসে তালা ঝুলছে। লোকজনের উপস্থিতিও খুব কম। অনেক সরকারী কর্মকর্তা ছুটিতে চলে গেছেন। ব্যাংক বীমা খোলা থাকলেও লেন-দেন হয়েছে সীমিত।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়