Thursday, February 7

২ মার্চ পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ মার্চ জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর তীর রক্ষার কাজ উদ্বোধনসহ পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন। তিনি বলেন, প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে ভারত-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে এ কাজ ৬ মাসে সম্পন্ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ ফেব্র�য়ারি ঢাকায় আর্টিকুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন করবেন। যোগাযোগমন্ত্রী গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক সভায় সভাপতি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় তিনি পদ্মা সেতুর নির্মাণকাজ, ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চারলেনের কাজ, ১৬-২৫ ফেব্র�য়ারি মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর চূড়ান্ত পর্যায়ে মেরামতকালীন ঢাকা-চট্টগ্রাম বিকল্প সড়কের কাজ, লোড নিয়ন্ত্রণ, যশোর-খুলনা সড়কের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, জেলা সড়কের মেরামত কাজ, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন-বাংলাদেশ ইম্প্র�ভমেন্ট প্রজেক্ট, বিআরটিসি-র আর্টিকুলেটেড বাসসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী মার্চে মিরপুর-বনানী ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি ইন্দূরকানি সেতুর উদ্বোধন এবং কাজিরটেক (মাদারীপুর) ও লেবুখালি সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। যোগাযোগমন্ত্রী আগামী বর্ষা মৌসুমের আগে বিদ্যমান রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী রাখতে সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দেন। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা হয়। সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বিআরটিএ-র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।(fair news)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়