যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একাত্তরের ঘাতকদের রক্ষা করতে দেশব্যাপী জামায়াত শিবিরের নৈরাজ্য এবং বিচার প্রতিহত করতে এ চক্রের হরতালের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় কানাইঘাট বাজারে হরতাল বিরোধী মিছিল করেছে কানাইঘাট পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা। হরতাল বিরোধী মিছিলটি কানাইঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী পয়েন্টে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, খলিলুর রহমান, শাহেদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জিএম হায়দার, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মুমিন, শাহেদ আহমদ, শহীদ আহমদ, আমিনুল ইসলাম বাবলু, ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু, আজমল হোসেন, নজরুল ইসলাম সাজু, মারুফ আহমদ, দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন আল আজাদ প্রমুখ। পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। রাজপথে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে। তিনি পদ, পদবী আকড়ে ধরতে ফটোসেশন না করে বরং রাজপথে থেকে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে মোকাবেলা করার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়