যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারান্ডের রায় পুণঃবিবেচনা করে ফাঁসি এবং জামায়াত শিবির চক্রের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে আজ বুধবার কানাইঘাট বাজারে হরতাল বিরোধী মিছিল হয়েছে। বেলা ১টার সময় বাজার ত্রিমোহনী পয়েন্টে পৌরশহরে জামায়াত শিবিরকে অবাঞ্চিত করে হরতাল বিরোধী সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, ইতালী প্রবাসী আ’লীগ নেতা কামাল উদ্দিন জুয়েল, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, নাসির উদ্দিন, খলিলুর রহমান, শাহেদ আহমদ, নাজমুল ইসলাম হারুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়