দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে পালিত হয়েছে। হরতালকারীরা সকাল সাড়ে ১০টার দিকে গাছবাড়ী বাজারে সিএনজি চালিত একটি অটোরিক্সা ব্যাপক ভাংচুর করে। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভোর থেকে গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, গাছবাড়ী বাজার, সড়কের বাজারসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়ায় হরতালকারীরা কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড করতে পারেনি। অপরদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করায় এ রায় প্রত্যাখ্যান করে তাৎণিক জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল করে বিভিন্ন স্থানে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়