কানাইঘাট বাজারে আজ মঙ্গলবার পচাঁ গরুর মাংস জবাইকৃত গরুর মাংসের সাথে মিক্স করে বিক্রি করার চেষ্টার সময় বাজারের মাংস বিক্রেতা ইসলাম উদ্দিনের এক বস্তা গরুর মাংস সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে। জানা যায়, মাংস ব্যবসায়ী ইসলাম উদ্দিন দক্ষিণ বাজারে রাসেদ ম্যানশনের একটি গোডাউনে নষ্ট ফ্রিজে বেশ কয়েক দিনের পূর্বের জবাইকৃত গরুর মাংস রাখলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ১১টার দিকে ইসলাম উদ্দিন জবাইকৃত গরুর মাংসের সাথে পঁচা মাংস বিক্রির চেষ্টা করলে খবর পেয়ে উপজেলা স্যানিট্যারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বাজারে এসে পঁচা মাংস ভর্তি বস্তাটি উদ্ধার করে সুরমা নদীতে ফেলে দেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়