কানাইঘাট থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর মাসুদ পারভেজ গত রবিবার গভীর রাতে উপজেলার বড়চতুল ইউপির হারাতৈল এলাকা থেকে এক অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার ৫ পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হল জৈন্তাপুর থানার দলইপাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র জয়নাল (৩৬) একই থানার বখাইরঘর গ্রামের মৃত আজির মিয়ার পুত্র আব্দুস সুবহান (৪৫)কুটি মিয়ার পুত্র আব্দুস ছালাম (৪৭)বাণীপাড়া গ্রামের আব্দুল মালিকের পুত্র লিটন আহমদ (২৮)একই গ্রামের আব্দুল মজিদের পুত্র সাইফুল আলম (৩০)। আটককৃতদের বিরুদ্বে কানাইঘাট থানায় আজ সোমবার জুয়া আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়