Monday, February 4

::কানাইঘাটে জামায়াত-শিবিরের শোডাউন ::

নিজস্ব প্রতিবেদক:
এ সরকার ক্ষমতায় আসার চার বছর পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে কোন ধরণের পুলিশী বাঁধা ছাড়াই আজ সোমবার কানাইঘাট বাজারে ব্যাপক শোডাউন করেছেন জামায়াত শিবিরের নেতা কর্মীরা। বিকেল ৩টায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বাতিল এবং কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবীতে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পরবর্তী দক্ষিণ বাজারে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, নায়েবে আমীর মাওলানা আব্দুল মালিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, উপজেলা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা শরীফ উদ্দিন,ডাঃ আব্দুর রকিব, মাওলানা আলীমুদ্দীন, শিবির নেতা সেলিম উদ্দিন, শামীম আহমদ, শিব্বির আহমদ, শ্রমিক নেতা আব্দুল খালিক, জামায়াত নেতা আলী আহমদ, লোকমান আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য যুদ্ধাপরাধের ইস্যু তুলে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে সাজানো বিচারের পায়তারা চলছে। জামায়াত শিবিরের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা না দেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, জামায়াত কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ডে বিশ্বাস করে না।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়