Monday, January 14

!! শীতার্তদের ঘরে চুপিসারে কম্বল পৌঁছে দিলেন ক্যাপ্টেন ফাহিম !!

কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই একেবারে চুপিসারে অসহায় শীতার্তদের ঘরে কম্বল পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন লন্ডন প্রবাসী ক্যাপ্টেন ফাহিম আল ইসহাক চৌধুরী। গত রবিবার সকাল থেকে রাত অবধি তার প্রতিনিধিরা জকিগঞ্জ- কানাইঘাটের বিভিন্ন
ঘরে কম্বল নিয়ে হাজির হন। এ সময় অনেকে বিস্মিত হয়ে পড়েন। যেখানে দান বিতরণে আনুষ্ঠানিকতা ও ফটোসেশন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে সেই পরিবেশে অসহায় মানুষের ঘরে ঘরে কম্বল পৌঁছে দেওয়ার ঘটনাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে অনেকে মনে করছেন। লন্ডন প্রবাসী ফাহিম দেশে আসলেই এলাকাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ান। এবারও সেই কাজটি করেছেন তিনি। জকিগঞ্জ শাহবাগের আব্দুল বাছিত বলেন, ব্যানারে লেখালেখি ও মাইকে বক্তব্য না দিয়ে কেউ কিছু দান করতে চায় না। কিন্তু ফাহিম চৌধুরী আমাদের মতো অসহায় মানুষের ঘরে ঘরে উন্নত মানের কম্বল পৌঁছে একেবারে চুপিসারে দিয়েছেন। তার এ উদ্যোগ এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল প্রায় ২ হাজার কম্বল ও নিদিষ্ট হারে নগদ অর্থ শীতার্তদের মধ্যে বিতরণ করেছন ক্যাপ্টেন ফাহিন। বিজ্ঞপ্তি




শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়