সিলেটের বিজ্ঞ পুলিশ সুপার এম. সাখাওয়াত হোসাইন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তা এম. সাখাওয়াত হোসাইনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। পদোন্নতিপ্রাপ্ত উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম. সাখাওয়াত হোসাইনের চৌকশ নেতৃত্বে এবং কর্মদতায় পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাব নেতৃবৃন্দ। এম. সাখাওয়াত হোসাইনের দীর্ঘায়ু জীবন কামনা করে আইন-শৃঙ্খলার উন্নয়ন, মানবাধিকার রায় তিনি সততা, নিষ্ঠা ও দতার মাধ্যমে দায়িত্ব পালন করে যাবেন। পদোন্নতিপ্রাপ্ত সিলেটের পুলিশ সুপার এম. সাখাওয়াত হোসাইন তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন, সিলেটে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদক মুক্ত সিলেট সর্বোপরী অপরাধ কর্মকান্ড নির্মূল ও প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতের সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সম্মানিত সদস্য আব্দুন নূর, কাওছার আহমদ প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়