Monday, January 14

!! বিদায় নিলেন বিশ্বের প্রবীণতম নারী !!

টোকিও: গত মাসে বিশ্বের প্রবীণতম নারীর খেতাব পেয়েছিলেন জাপানের কোটো ওকুবোর। কিন্তু সেই খেতাব আর বেশি দিন বাড়াতে পারেননি তিনি। ১১৫ বছর বয়সে মারা গেলেন এই জাপানি বৃদ্ধা। জাপানের কাওয়াসাকি শহরের একটি নার্সিং হোমে রোববার মৃত্যু হয় ওকুবোর।



মিৎসুহিরো কোজুকা নামের একজন জাপানি আধিকারিক জানান, ওই নারীর পরিবারের লোকজন তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি। বৃদ্ধার তথ্যও প্রকাশ্যে আনা হয়নি।



এর আগে যুক্তরাষ্ট্রের ডিনা ম্যানফ্রেডিনির দখলে ছিল এ খেতাব। তিনি দুই সপ্তাহ এই খেতাব ধরে রাখার পর মারা যান। তার আগে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে রেকর্ড করেছিলেন জাপানেরই কিয়েটো শহরের বাসিন্দা কিরোয়েমন কিম্বুরা। তিনি্ও ১১৫ বছর বয়সে মারা যান। কোটো ওকুবোর ১৮৯৭ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শেষ বয়সে তিনি তার এক ছেলের কাছে থাকতেন।সূত্র: পিটিআই।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়