Sunday, January 13

:: আখেরি মোনাজাতে লাখো মানুষের ঢল ::

আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির মিলন মেলায় পরিনত হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দান। ইতোমধ্যেই ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেইট এলাকা থেকে ঢাকার আব্দুল্লাহপুর এবং আহসানউল্লাহ উড়াল সেতু থেকে কামার পারা পর্যন্ত কয়েক বর্গকিলোমিটার এলাকা টুপি -পাঞ্জাবী পরা মুসল্লির ভির । রববির ভোর ৬ টা থেকেই গাজীপুরের চৌরা¯Íা এবং ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ব্যারিক্যাড দিয়ে মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা ১১ টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ইজতেমা ময়দান সংলগ্ন এটলাস হোন্ডা কারখানায় অবস্থান নিয়েছেন। এসময় বিএনপি নেতা বেগম সেলিনা রহমান , অধ্যাপক এম এ মান্নান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন বিরোধী দলের নেত্রীর সঙ্গে ছিলেন। এছাড়া রাস্ট্রপতি জিল্লুর রহমান , সাবেক প্রেসিডেন্ট জাতীয় হুসাইন মোঃ এরশাদ এবং মন্ত্রীসভার সদস্যসহ গন্যমান্য ব্যক্তি মোনাজাতে অংশ নিবেন।যোহরের নামাজের পূর্বেই আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি হবে বলে আশা করছেন ইজতেমার মূরব্বীগন। আগামী ১৮ জানুয়ারী শুরু হয়ে ২০ জানুয়ারী আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।



এদিকে রবিবার দিনের আলো ফোটার আগেই তীব্র শীত উপেক্ষা করে ইজতেমা ময়দান পরিপূর্ন হয়ে সংলগ্ন সড়ক মহাসড়কে ভীর জমিয়েছে জনতা । ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের একাংশ বন্ধ করে হাজার হাজার মুসল্লিকে ফজরের নামাজ এবং জানাজা আদায় করতে দেখা গেছে। শনিবার বিকেল থেকেই মুসল্লিদের ঢল নামে ময়দান অভিমুখে।দুর দূরান্ত থেকে আগত অনেক মুসল্লি ময়দানে অথবা আত্নীয়ের বাসায় আবার বিভিন্ন মার্কেট, পার্শ্ববর্তি মসজিদের ছাদে ও খালি জায়গায় অবস্থান নিয়েছে। মাহসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার আশঙ্কায় অন্ধকার থাকতেই তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিরা ময়দান অভিমুখে যাত্রা করে। তারা ব্যাক্তিগত পরিবহন , বাস , রিক্সা , অটোরিক্সা যোগে অথবা পায়ে হেটে ময়দানের এসে পৌছে। ময়দান সংলগ্ন বিভিন্ন ভবন, মার্কেট , খালি মাঠ , মহাসড়ক ও সড়কে প্রচুর সংখ্যক মহিলা মোনাজাতে অংশ নিতে হাজির হেয়ছেনে। ট্রেন, সড়ক ও ট্রলারে চেপে এখনো স্রোতের মত মুসলøীদের আসতে দেখা যায়। রাষ্ট্রপতির জন্য মূল বয়ান মঞ্চের পার্শ্বে এবং বিরোধী দলের নেত্রীর জন্য ময়দান সংলগ্ন একটি কারখানায় বিশেষ মঞ্চের ব্যবস্থা করা হয়েছে।


রবিবার বাদ ফজর মাওলানা জমিরউদ্দিনের বয়ানের মধ্য দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বয়ান করেন মাওলানা দিল্লীর মাওলানা সা’দ বয়ান করেন। গতরাতে ইজতেমায় এক ভারতীয় সহ ৭ জন মূসল্লীর মৃত্যূ হয়েছে। মৃত: মুসল্লীরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার রবিয়াল হকের ছেলে রফিকউদ্দিন (৭০), এছাড়া , সিরাজ গঞ্জ জেলার বেলকুচি তামাই গ্রামের মৃত এফাজ উদ্দিন মোল্লার ছেলে জালাল মোল্লা(৬৫), নরসিংদি সদর উপজেলার আলগী কান্দাপাতা গ্রামের মৃত বরকত আলীর ছেলে চাঁন মিয়া (৬০),রংপুর সদর উপজেলার জলবার এলাকার মৃত ইয়াছিল মিয়ার ছেলে খলিলুর রহমান খাঁন (৮০), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ময়েন্দিয়া গ্রামের হোসেন শেখের ছেলে আলালউদ্দিন শেখ (৪৬), যশোর মনিরামপুর থানার তেতুলীয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সৈয়দ আলী খান (৭৩) এবং চাঁদপুর জেলার ছামদী গ্রামের মৃত আরিজ পাটোয়ারীর ছেলে আবুল খায়ের পাটোয়ারী (৪৬)। এনিয়ে গত কয়েকদিনে মায়দানে মোট ১১ জন মুসল্লির মৃত্যু হয়েছে।(বাংলাপোষ্ট)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়