বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ১৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাকবিশিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে কানাইঘাট ডিগ্রি কলেজ এবং গাছবাড়ী আইডিয়াল কলেজে আজ শনিবার থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের কর্মবিরতি পালন শুরু করেছেন। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবিরাম এ ধর্মঘট চলবে বলে শিক্ষক নেতৃবৃন্দরা জানান। এর অংশ হিসেবে কানাইঘাট ডিগ্রি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা কাস বর্জন করেন এবং কর্মচারীরাও কোন কাজে যোগ দেননি। কানাইঘাট ডিগ্রি কলেজের শিক্ষকদের কাস বর্জন করে সকাল থেকেই কাসের বাইরে স্টাফ রুমের বারান্দায় কর্মবিরতি পালন করতে দেখা যায়। এসময় শিক্ষকরা একটি প্রতিবাদ সভায় মিলিত হন। ডিগ্রি কলেজের অধ্যাপক লোকমান হোসেইন এর সভাপতিত্বে ও উপজেলা বাকবিশিসের সভাপতি সহকারী অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, বাকবিশিস সিলেট জেলার দপ্তর সম্পাদক অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, সিলেট মহানগর বাকবিশিসের সহসাধারণ সম্পাদক অধ্যাপক লিটন চন্দ্র দে, আদর্শ শিক্ষক পরিষদ সিলেট জেলা উত্তরের সেক্রেটারী অধ্যাপক বশির আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক সিরাজুল হক, ইবাদুর রহমান, আজাদ উদ্দিন,শফিউল আজম চৌধুরী, তাজ উদ্দিন, রাজেশ কান্তি, নুরুল আলম, নুরজাহান বেগম, বীনা সরকার প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়