Monday, January 14

!! গৃহবধুর অশ্লীল ভিডিও ধারণকারীকে গ্রেফতারের দাবীতে পুলিশ সুপার বরাবর অভিযোগ !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে জনৈক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে ইন্টানেটে ও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কানাইঘাট বাজারের ব্যবসায়ী মছদ্দর আলীকে গ্রেফতারের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। মছদ্দর আলীকে নারী লিপ্সু, প্রতারক ও অসামাজিক কার্যকলাপের হোতা আখ্যায়িত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে এলাকার সর্বস্ত্ররের জনসাধারণের গণস্বার সম্বলিত অভিযোগ গত রবিবার সিলেটের পুলিশ সুপার বরাবরে উপস্থিত হয়ে দাখিল করেছেন। এছাড়া অভিযোগের অনুলিপি কপি স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেটের ডিআইজি এবং জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র বাজারে ছেড়ে দেওয়ায় লম্পট মছদ্দর আলীকে গ্রেফতারের দাবীতে ইতিমধ্যে কানাইঘাট বাজারে মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগও দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়