(প্রেস বিজ্ঞপ্তি)
কানাইঘাটে এক নরপশু কর্তৃক জনৈক প্রবাসীর স্ত্রীর ইজ্জত হরন করে ধর্ষণের দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে অশ্লীল ভিডিও চিত্র ইন্টারনেটে ও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার ঘটনার হোতা মছদ্দর আলীকে অবিলম্বে গ্রেফতার এবং অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছেন কানাইঘাটের কওমী পন্থী বিভিন্ন মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী । এক বিবৃতিতে আলেম-ওলামার স্মৃতিধন্যপূণ্যভূমি কানাইঘাটে এ ধরনের ইসলাম বিরোধী এবং দেশের প্রচলিত আইন –কানুন পরিপন্থী কর্মকান্ডের হোতা ধর্ষক,অশ্লীল ভিডিও চিত্র ধারণকারী লম্পট মছদ্দর আলী এত বড় গৃণীত অপরাধ করার পরও তাকে গ্রেফতার না করায় ধর্মপ্রাণ তাওহীদি মুসলিম জনতার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ ধর্ষককে আগামী ৭২ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে ইসলামপ্রিয় ছাত্র-জনতা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। এতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে দায়দায়িত্ব নিতে হবে বলে বিবৃতিদাতারা উল্লেখ করেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, মাওঃ আব্দুর রাজ্জাক, হাফিজ নূর আহমদ, হাঃ হাসনাত উল্লাহ, মাওঃ জাকারিয়া, হাঃ আং কাদির, হাঃ মোঃ ওয়াহিদ, মাওঃ আফাজ উদ্দিন, হাঃবিলাল আহমদ, হাঃ আহসানউল্লাহ, মাওঃ নূর হোসেন, মাওঃ জিলানী, হাঃ জয়নাল উদ্দিন, হাঃ রহিম উদ্দিন, মাওঃ হেলাল আহমদ, মাওঃ আলাউদ্দিন , মাসুম বিল্লাহ, মাসুম, মখলিছুর রহমান, সাহেদ, রইছ উদ্দিন, মুরাদ হোসেন, হাঃসাইফুল্লাহ, আশফাক, হাঃ আব্দুল্লাহ, মাওঃ বাহার উদ্দিন, হাঃ মইন উদ্দিন,মোঃ আম্বিয়া,মোঃ রিয়াজ উদ্দিন, হাঃ হোসেন আহমদ, মোঃ আতিক আহমদ, মাওঃ ফারুক আহমদ, হাঃ মিছবা উদ্দিন,মাওঃ জামাল উদ্দিন মোঃনুরূল হক,মোঃ সেলিম আহমদ,মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়