Sunday, February 8

কানাইঘাটে খেজুর গাছের পক্ষে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় শ্রমিকদলের নির্বাহী সম্পাদক সোরমান আলী


নিজস্ব প্রতিবেদক ::

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুর গাছ প্রতীকের পক্ষে কানাইঘাটে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

শনিবার কানাইঘাট পৌর শহর ও কানাইঘাট বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহ্বায়ক হাজী মো. সোরমান আলী।

এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন সিলেট বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি মাশুক এলাহী, মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম লিটন, জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ময়নুল ইসলাম চৌধুরী অপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সিলেট সদর উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. রহমত আলী তারেক।

আরও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, উপজেলা শ্রমিক দল নেতা শাহেদ আহমদ, তমিজ উদ্দিন, মইন উদ্দিন, আফতাব উদ্দিন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নুর আহমদসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রচারণাকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিজয়ী করার আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়