Saturday, September 10

কানাইঘাটে যুগ্ম সচিব এহছানে এলাহী খোকন ! সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে


নিজস্ব প্রতিবেদক: মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, কানাইঘাটে'র কৃতি সন্তান মোঃ এহছানে এলাহী খোকন বলেছেন.. আর বেশিদিন দূরে নয় আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের মাধ্যমে বিশ্বকে জয় করতে সক্ষম হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা বিজয়ী হবে। বাংলাদেশ যাতে আগামীদিনের বিশ্ব নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, এর সুফলও পাচ্ছে শিক্ষার্থীরা। এহছানে এলাহী খোকন শনিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এসোসিয়েশন ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট(এসিডি)এর উদ্যোগে দ্বিতীয় গণিত অলিম্পিয়াড বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসিডি গণিত অলিম্পিয়াডে'র উপদেষ্টা ডাঃ শামসুল ইসলামের চৌধুরী'র সভাপতিত্বে এবং এসিডি’র সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ ও এসিডি’র যুগ্ন-সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাসের যৌথ পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাস্টার জার উল্লাহ, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন এসিডি'র সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ, বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ছামিয়া প্রীতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হাই,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান,কানাইঘাট প্রেস ক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন,কানাইঘাট প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন,মিলেনিয়াম টিভির কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,সাংবাদিক অাব্দুন নূর, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াহইয়া। পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন, জাহাঙ্গির আলম, এসিডির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য খসরুজ্জামান, এমাদ উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী প্রমূখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি এহছানে এলাহী খোকন বলেন, কানাইঘাট হচ্ছে আমার জন্মস্থান। এই জনপদের আর্ত সামাজিক উন্নয়নে আমি সব সময় কাজ করে যাব। কানাইঘাট শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীদের মেধা বিকাশে এসিডি’র মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়